Bangladesh Institute of Development Studies

বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা (Bangladesh unnayan somikkha)

ISSN 3106-8944 (Print) ISSN 3106-8952 (Online)

''বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা" বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান থেকে মাতৃভাষা বাংলায় প্রকাশ করা হয়৷ প্রতি বছর একটি করে সংখ্যা প্রকাশ করা হয়৷ অনেক সময় বিশেষ সংখ্যা হিসেবেও এটি প্রকাশিত হয়ে থাকে৷ প্রতিটি প্রবন্ধ একজন রিভিউয়ার দ্বারা রিভিউ করা হয়ে থাকে৷ রিভিউয়ার কর্তৃক ছাড়কৃত প্রবন্ধই প্রকাশনার জন্য বিবেচিত হয়ে থাকে৷ উন্নয়ন সমীক্ষায় প্রকাশিত প্রবন্ধ, নোট ও বুক রিভিউ ইত্যাদি থেকে গবেষক, নীতিনির্ধারক, উন্নয়ন বিষয়ে আগ্রহীরাসহ ছাত্র-ছাত্রীরা উপকৃত হয়ে থাকে৷ দেশী ও বিদেশী খ্যাতিমান গবেষকবৃন্দের গবেষণালদ্ধ ফলাফল প্রবন্ধ, নোট ইত্যাদি আকারে উন্নয়ন সমীক্ষায় প্রকাশিত হয়ে থাকে৷

প্রতিষ্ঠানের উর্দ্ধতন গবেষকবৃন্দের সমন্বয়ে একটি শক্তিশালী সম্পাদকমণ্ডলী প্রবন্ধ ও নোট নির্বাচন করে থাকেন৷ বাংলাদেশ উন্নয়ন সমীক্ষায় প্রকাশিত প্রবন্ধ, নোট ও বই পর্যালোচনা ইত্যাদির তালিকা নিম্নে দেওয়া হলো৷